কুমিল্লায় ইত্তেফাকের প্রতিষ্ঠা বাষির্কী পালন

 
 
 
কুমিল্লায় দৈনিক ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। বুধবার সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক ও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) সঞ্জয় কুমার ভৌমিক।

ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুত্ফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুস সা’দত, কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান, সেবা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালাহ্উদ্দিন আহমেদ, এসোসিয়েশন অব প্রফেশনাল জার্নালিস্টস্ এর সভাপতি আবুল কাশেম হূদয়, ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা হাবিবুর রহমান। প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মীর শাহ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইসলাম দুলাল, গাজীউল হক সোহাগ, সহিদ উল্লাহ, শাহীন মির্জা, এ টি এম হুমায়ুন কবির, সাদিক হোসেন মামুন, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলম শফি প্রমুখ। সভায় ইত্তেফাকের লাকসাম উপজেলা সংবাদদাতা আবদুস কুদ্দুস, নাঙ্গলকোটের মজিবুর রহমান মোল্লা, চৌদ্দগ্রামের মাহবুবুর রহমান মিয়াজী, সদর দক্ষিণের মিজানুর রহমান ও মনোহরগঞ্জের আবদুল গাফ্ফার সুমন উপস্থিত ছিলেন। এর আগে নগরীতে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।