সিংগাইরে ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে, চালক-হেলপার নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় বেইলী ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাক পানিতে ডুবে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার নিচে চাপা পড়ে মারা গেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বুধাবর দুপরে দমকল বাহিনীর কর্মীরা দুই জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাকটি সিংগাইর উপজেলার জামশা যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কিটিংচর এলাকায়  ট্রাকটি বেইলি ব্রিজ ভেঙ্গে পানিতে ডুবে যায়।
এদিকে বেইলী ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ঢাকার সাথে সিংগাইর উপজেলা দক্ষিণ মানিকগঞ্জে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।