কুড়িগ্রামে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
দৈনিক ইত্তেফাক ৬২ বছরে পদার্পন উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম প্রেসকাবের সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের জেপি সংসদ সদস্য মোঃ রুহুল আমীন। এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ, পুলিশ সুপার ডাঃ মোঃ তবারক উল্ল্যাহ, সিভিল সার্জন ডাঃ জয়নাল আবেদীন।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- ডাঃ আমিনুল ইসলাম, সংবাদকর্মী মমিনুল ইসলাম মঞ্জু, এস এম ছানালাল বকসী, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্যামল ভৌমিক, আহসান হাবীব নীলু, মোঃ ইউনুছ আলী, জেলা তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন।
উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল বারী আকন্দ (ফুলবাড়ী), আনোয়ারুল হক (ভুরুঙ্গামারী), জাহাঙ্গীর আলম সরদার (উলিপুর), কীর্তিকা সেন বিল্টু (নাগেশ্বরী) ও আলতাফ হোসেন (রাজারহাট)।
জন্মদিনের শুভেচ্ছায় বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে অনন্য অবদানের জন্য ইতিহাস হয়ে থাকবে। পত্রিকাটির দীর্ঘ ৬২ বছরের পথ চলায় সুন্দর ভবিষ্যত কামনা করেন বক্তারা।