আমতলীতে ৩ শতাধিক ফলদ-বনজ গাছ কর্তন: আটক ১

 
 
 
বরগুনার আমতলীতে গাছগাছকাটার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামতের নামে কয়েক দিন ধরে তিন শতাধিক ফলজ ও বনজ গাছ কাটা হয়।
আমতলী বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯৯-২০০০ সালে সবুজ বেষ্টনীর আওতায় বন বিভাগ সমিতি গঠনের মাধ্যমে ১০ হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করে। সরকারি চুক্তি অনুযায়ী এ গাছ ২০ বছর পর কাটার কথা। কিন্তু এ বছর পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজ শুরু করে। কাজটি পায় এম বি এল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বন বিভাগ। বাঁধ মেরামতের নামে দফাদারের ব্রিজ থেকে সুবন্দি বাঁধ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এবং সেকান্দারখালী গ্রামের ৩ কিলোমিটার বাঁধের তিন শতাধিক ফলজ ও বনজ গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাছ কাটার জন্য উপজেলায় একটি ক্রয় বিক্রয় কমিটি রয়েছে। সরকারি কোনো গাছ কাটতে হলে টেন্ডারের মাধ্যমে কাটার নিয়ম থাকলেও নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।