ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ২০০ কোটি টাকারও নিচে নেমে এসেছে বুধাবার। একই সঙ্গে কমেছে সার্বিক মূল্যসূচক। তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯১ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৭৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।