পাঠক সুধীজনের সমাগমে মুখরিত চট্টগ্রাম অফিস

ইত্তেফাকের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম অফিস সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে গতকাল বুধবার দিনভর ইত্তেফাকের প্রবীণ-নবীন পাঠক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদপত্রের এজেন্টসহ সর্বস্তরের সুধীজনদের সমাগমে চট্টগ্রাম অফিসে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল নিয়ে ইত্তেফাক অফিসে শুভেচ্ছা জানাতে আসেন। আগতরা ইত্তেফাকের প্রতিষ্ঠাতা কিংবদন্তি সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার গণমুখী সাংবাদিকতা, দেশ ও গণতন্ত্রের প্রতি তার আপসহীন অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও স্বাজাত্যবোধ নির্মাণে ইত্তেফাকের সুদীর্ঘকালের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইত্তেফাক সকল সময়েই মানুষের প্রিয় সংবাদপত্র।

সকালে অনুষ্ঠানে আগত সবাইকে নিয়ে ইত্তেফাক এর ৬২ বছরে পদার্পণের লোগো উত্কীর্ণ সুদৃশ্য বিশাল কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা।
এ সময় সমাগত সুধীবৃন্দের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বিশিষ্ট লেখিকা ও একাত্তরের শহীদজায়া বেগম মুশতারী শফী, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীরপ্রতীক), দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক এমডিএম জালাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহবুব উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান সাজু, মহানগরী আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক একেএম জহুরুল আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র নির্বাহী সম্পাদক রফিকুল বাহার প্রমুখ।
অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে স্মারক শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন সিটি মেয়র এম মনজুর আলম, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, একাত্তরের শহীদজায়া বেগম মুশতারী শফী, দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী।
ইত্তেফাকের প্রবীণ পাঠক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাহবুব উল আলম, ব্যবসায়ী মো. আবু সুফিয়ান, ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, বন্দরের সাবেক কর্মকর্তা সলিমুল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আফসার উদ্দিন আহমেদ।
চট্টগ্রামে সংবাদপত্র বিপণনের ক্ষেত্রে ইত্তেফাকের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত সংবাদপত্র এজেন্ট যথাক্রমে মোহাম্মদ ইসহাক, ইব্রাহিম আইয়ুব, আল হারুন, এমএ মালেক এবং চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।

ফুল দিয়েও শুভেচ্ছা জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, বিএনপি’র চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান জসীম চৌধুরী সবুজ, দৈনিক পূর্বকোণ পরিবারের পক্ষে বার্তা সম্পাদক কলিম সরোয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, দৈনিক বণিক বার্তা’র ব্যুরো প্রধান আলী হায়দার, দৈনিক পূর্বদেশ পরিবারের পক্ষে চীফ রিপোর্টার শামসুল ইসলাম, বিজিএমইএ চট্টগ্রামের যুগ্ম সচিব আবদুল আজিজ চৌধুরী, বিডিনিউজ-২৪ ডটকম’র সিনিয়র স্টাফ রিপোর্টার মিন্টু চৌধুরী, সংবাদপত্র কম্পিউটার্স অপারেটর এসোসিয়েশন, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লিঃ, চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতি, মাসিক জ্যোতির্ময়’র প্রকাশক এস প্রকাশ পাল ও সম্পাদক আবীর চক্রবর্তী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফর আলী, জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি শফি বাঙালী, হোটেল টাওয়ার ইন লিঃ এর হেড অব সেলস মানস চক্রবর্তী, পোর্ট্রেট পরিচালক ও প্রামাণ্য চলচ্চিত্রকার রূপম চক্রবর্তী, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সহ-সম্পাদক আবদুল মালেক, এফএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন চৌধুরী, আউটফিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, বিএনএ’র স্বত্বাধিকারী মিজানুর রহমান।