বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীন দৈনিকের ছয় দশক পেরিয়ে ৬২ বছরে পদার্পণ উপলক্ষে কানাডা প্রবাসী সাংবাদিকরা শুভেচ্ছা জানান। তারা বলেন, ইত্তেফাক শুধু একটি দৈনিকই নন; এটি সাংবাদিকদের শিক্ষার প্রতিষ্ঠান। ন্যায়, নীতি আর আদর্শের প্রতীক হচ্ছে দৈনিক ইত্তেফাক। বহু চড়াই উৎড়াইয়ের মধ্যেও ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা অর্জন সব কিছুর পেছনে এই পত্রিকাটির অবদান রয়েছে। আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে দৈনিকটি নানা ভাবে গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে।
যাঁরা শুভেচ্ছা জানান, তারা হলেন- দৈনিক প্রথম আলোর সুব্রত নন্দী, জনকন্ঠের জাকি উদ্দিন, আমাদের সময়ের মোহাম্মদ আলী বোখারী, এনটিভির জসিম মল্লিক এবং স্থানীয় সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।