কুমিল্লা সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজাদ খান নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে সদর উপজেলার আলেখারচরে পালপাড়া গোমতী নদীর পাড়ে এউ ঘটনা ঘটে। আজাদ খানের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে সদর উপজেলার আলেখারচরে পালপাড়া গোমতী নদীর পাড়েরে কাছে আজাদসহ আরো তিনজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় আজাদসহ চারজনকে গ্রেফতার করা হয়। আজাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার বিরুদ্ধে ছিলতাই ও ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।