ভালুকায় ৪ খুন: প্রধান আসামি তনু গ্রেফতার

 
 
ময়মনসিংহের ভালুকায় আলোচিত ৪ খুনের মামলার প্রধান আসামি হাফিজুর রহমান তনুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হোসেন সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তনু পুলিশের কাছে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আলমত হিসেবে একটি খুনে ব্যবহূত দা, ১১টি সিম, ১টি মোবাইল, ১টি টিভি ও বেশকিছুর কাপড় উদ্ধার করেছে।
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর সোমবার গভীর রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোটা গ্রামে দুর্বৃত্তরা একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। নিহতরা হলেন—হবিরবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী পারুল আক্তার, দুই শিশু কন্যা জিনিয়া ও রিমা।