নাটোরে কলেজছাত্রের লাশ উদ্ধার

 
নাটোরের সিংড়ায় আতিকুর রহমান (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। আতিকুর একই গ্রামের আবদুর রশিদের ছেলে। স্থানীয় দমদমা কলেজ থেকে সে এবার এইচএসসি পাস করেছে।
জানা গেছে, সকালে মাঠে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, আতিকুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মাথায় গুরুতর জখম রয়েছে।
সিংড়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।