জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অলিউল নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অলিউল সদর উপজেলার পুরনাপৈল গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাকাসী জানায়, পুরানাপৈল এলাকায় রেললাইনে ট্রেনে কাটা এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে পুলিশ মৃতদেহ ফেরত দেয়।