চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার ভোরে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস্ এর সদস্যরা একটি ইঞ্জিন চালিত নৌকা হতে ইয়াবাগুলো উদ্ধার করে।
নৌবাহিনীর গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, ঘাঁটি নির্ভীক কর্তৃক পরিচালিত ‘অপারেশান নিপাত’ এর আওতায় কমান্ডার এ এইচ রাসেলের নেতৃত্বে সোয়াড্স এর ১০ সদস্যের ২টি টহল দল বহিঃনোঙ্গর এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক ঐ নৌকাটিকে ধাওয়া করে। এসময় মাঝিরা নৌকাটি তীরে রেখে পালিয়ে যায়। পরে ঐ নৌকায় তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫ কোটি টাকা।