রাজশাহীতে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে বৃহস্পতিবার খ্রিস্ট্রান ধর্মাবলম্বীদের মহোত্সব বড়দিনের উত্সব পালিত হয়েছে।
বুধবার রাত ১২ টা ১ মিনিটে মহানগরী ছাড়াও জেলার তানোর ও গোদাগাড়ীতে কেক কাটার মধ্যেদিয়ে উত্সবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকালে নগরীর বাগানপাড়া ক্যাথেড্রাল ধর্মপল্লী ও কাজিহাটা গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এতে হাজারো খ্রিস্ট্র ধর্মাবলম্বীর উপস্থিতিতে উত্সব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া বড়দিন উপলক্ষে দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা, গান, নৃত্য ও আলোচনার আয়োজন করা হয়।
তীব্র শীত উপেক্ষা করে মানুষ বড়দিনের উত্সবে যোগ দেয়। বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ পুলিশী নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।
এদিকে রাজশাহীর তানোরে উপজেলায় ১২টি গীর্জায় বড়দিন পালিত হয়েছে। এরমধ্যে তানোর পৌরসভায় ২টি, মু্লুমালা পৌরসভার ১টি ও বিভিন্ন গ্রামে ৯টি গীর্জায় বড়দিন পালিত হয়েছে। #