ঠাকুরগাঁওয়ে দুবৃর্ত্তদের হাতে নিহত ছেলের লাশ দেখে হƒদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান গেছে এক বাবা। বৃহস্পতিবার বিকালে জেলার হরিপুর উপজেলার মরাধার গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মলানী ক্যাম্পের কোয়ার্টার মাইল দক্ষিণে সরিষার ক্ষেত থেকে হান্নান আলীর ছেলে ইসমাঈল হোসেন ওরফে ভুল্লুর (২৮) রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে দৌড়ে ঘটনাস্থল যান পিতা হান্নান আলী (৬০)। এ সময় ছেলের রক্তাক্ত বিকৃত লাশ মাটিতে পরে আছে দেখে বাবা হƒদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাবা-ছেলে উপজেলার মরাধার গ্রামের স্থানীয় বাসিন্দা, তাদের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্মীয়দের আহাজারিতে ভারি হয়ে আসে বাতাস।
হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসমাঈল হোসেনকে রাতের আধারে পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র দিয়ে জখম করে হত্যা করা হয়েছে।
তবে এ ঘটনার সাথে কারা জড়িত তা প্রাথমিকভাবে জানা যায় নি। খুনের বিষয়টি নিখুতভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করা হবে। তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্ত করার জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হবে।