তালায় ট্রাকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

 
সাতক্ষীরার তালায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবীন্দ্র নাথ ঘোষ (৪২) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেরছি গ্রামের মৃত তারাপদ ঘোষের পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা কদমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।