প্রীতি ভলিবল খেলায় বিজিবি জয়ী

 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ভলিবল খেলায় বিজিবি ২-০ সেটে ভারতের বিএসএফকে পরাজিত করেছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও বিএসএফ মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়।