৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক

 

৬ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে বন্ধ ছিল।

এই সময় ধরে কনকনে শীতে সহস্রাধিক যাত্রীসহ মাঝ পদ্মায় আটকা পড়ে আটটি ফেরি। দু’পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শ’ যান। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফেরি আমানত শাহ, শাহ পরান, করবী, রাণীক্ষেত, টাপলু, লেন্টিং, থোবাল ও কলমীলতা মাঝ পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়েছে। কুয়াশা চাঁদর এমনভাবে ঢাকা পড়েছে- খুব কাছের বস্তুও দেখা যাচ্ছে না। নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এরাতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। তাই দু’পারে যানজট বাড়ছে।
তিনি শুক্রবার সকাল সোয়া ৮টায় জানান, এছাড়াও বৃহস্পতিবারও ভোর ৬টা পর্যন্ত তিনঘন্টা ফেরি বন্ধ থাকায় অনেক যান আটকা পরে। টানা তিন দিনের ছুটি থাকায় শিমুলিয়ায় যানবাহনের চাপ এনেতেই বেশী। সেখানে এই ঘনকুয়াশায় যাত্রীদের ত্রাহি অবস্থা। আর পণ্যবাহী ট্রাকগুলো যথাসময়ে পার হতে পারছে না।