ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পর্যন্ত ৪০ কি.মি সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মেঘনা সেতু এলাকায় একটি লরি নষ্ট হয়ে গেল যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ রাত তিনটা পর্যন্ত চেষ্টা চালিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে। এর পরপরই আবার দাউদকান্দি উপজেলার বারপাড়ায় একটি কভার ভ্যান বিকল হয়ে যায়।  এ কারণে  শুক্রবার মহাসড়কে আবার যানজটের সৃষ্টি হয় এবং গাড়ীর চাপ বেড়ে যাওয়ায় সারাদিনই গাড়ী ধীর গতিতে চলতে থাকে।
এদিকে নিমসার থেকে ক্যান্টনম্যান্ট এলাকায় রাস্তার পাশে চার লেনের কাজ করার কারণে ওই অংশেও যানজট সৃষ্টি হয়।