গাজীপুরের বদর আলম কলেজ মাঠ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামীকাল শনিবার দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ শুক্রবার বেলা ২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডন থেকে একটি তীর্যক মন্তব্য করেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ সংগঠন বিএনপিকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয়। এবং ক্ষমা না চাইলে খালেদা জিয়ার জনসভা প্রতিরোধের ঘোষণা দেয় ছাত্রলীগ।