ঝিনাইগাতীতে ৭ দোকান ভষ্মিভূত

 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আগুনে ৭টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদর বাজারের আব্দুল ওয়াহেদের লেপ-তোষকের দোকানে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এর সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে গিয়ে পাশের আরো ৬টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ৭টি দোকান ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।