পরিবেশ রক্ষায় নেত্রকোনার মগড়া নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং সেতু সংলগ্ন বিকল্প সড়কের পরিত্যক্ত বর্জ্য অপসারণের দাবিতে গত সোমবার নেত্রকোনার পৌরসভা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইইডির ব্যবস্থাপনায় জনউদ্যোগ আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা কৃষক সমিতির সভাপতি ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, শিকর উন্নয়ন কর্মসূচির সম্পাদক জিয়াউর রহমান খোকন, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক আলপনা বেগম, বাংলার নেত্র সম্পাদক কামাল হোসেন এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল। ধ