গোবিন্দগঞ্জে ট্রাক উল্টে পথচারী নিহত, মহাসড়ক অবরোধ

 
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় শুক্রবার বিকাল ৩ টার দিকে ধান বোঝাই ট্রাক উল্টে শফিকুল ইসলাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত শাফিকুল উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের গোলম আসাদের ছেলে। এঘটনায় এলাকাবাসী দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, বগুড়াগামী ধান বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে শফিকুল মারা যান। এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থালে পৌছে বিকাল সাড়ে চার টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে।