বরিশালে বিএনপির মিছিল থেকে গ্রেপ্তার ৩

 
 
 
বরিশাল নগরীতে শুক্রবার দুপুরে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার টাউন হলের সামনে মিছিলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে নগরীর বিভিন্ন সড়কে ঝঁটিকা মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা হেমায়েত উদ্দিন রোডে একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার এবং দুটি অটোরিকশা ভাংচুরসহ বিভিন্ন যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ কাটপট্টি রোড এলাকা থেকে ৩ বিএনপি কর্মীকে আটক করে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, বিএনপির বিক্ষোভ মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাংচুরের সময় হাতেনাতে ৩ জনকে আটক করা হয়েছে।