মিরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

সোমবার মিরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত হচ্ছে আশিক ইকবাল ইমন(২৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ এ দণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, মাদকাসক্ত হওয়ায় বাবা নজরুল ইসলাম বাবলু ইমনকে পুলিশে সোপর্দ করেন।