কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৬ ডিসেম্বর শুক্রবার বিকালে কক্সবাজারগামী বাসে পৃথকভাবে তল্লাশি চালিয়ে পাচঁ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবু জার আল জাহিদ জানান, শুক্রবার টেকনাফ থেকে কক্সবাজারগামী বাসে করে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা লেদা বিওপির সামনে কক্সবাজারগামী (চট্টঃ মেট্রোঃ ট-১১-০১৮৮) মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চার হাজার ৯২২ পিস ইয়াবাসহ জাদিমুড়া এলাকার আবদু রহিমের স্ত্রী তাহেরা খাতুন(৩০)কে আটক করে। অপরদিকে এইকদিনে হোয়াইক্যং চেকপোষ্টে অপর একটি কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে ৭৯২ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে শামসুল আলম (৩৭) কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
তিনি আরও জানান, ইয়াবা বহনের দায়ে মহিলাসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় সোর্পদ করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।