আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চারঘাটে মোট ১২ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট টিপু সুলতান (মোটর সাইকেল) এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট ইকবাল হোসেন (লাঙ্গল)।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব (মাইক), জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ (তালা), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুসিনা চাঁদ (টিউবওয়েল), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী ফিরোজ আহমেদ লনী (টিয়াপাখি), রোকনুজ্জামান মুক্তা (চশমা) এবং মাজদার রহমান (উড়োজাহাজ)।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমেলা বেগম (প্রজাপতি), জেলা আওয়ামী লীগের সদস্য তাজমিরা খাতুন (কলস) এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পারভিন আরা নাসরিন (ফুটবল)।