দেবিদ্বারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 
কুমিল্লার দেবিদ্বারে আবুল কাশেম (২৫) নামে এক ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার ধামতি ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের বাজারে ‘ভাই ভাই টেলিকম এন্ড স্টেশনারী’ দোকানে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম উপজেলার দুয়ারিয়া গ্রামের সিরু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সোয়া ২টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) নুরুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের দুটো বড় আঘাতের চিহ্ন রয়েছে।
 কাসেমের পরিবারের সদস্যরা জানায়, তাকে খুন করে দোকানের ফেক্সিলোড, বিকাশ, এম ক্যাশ, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং, ইউ ক্যাশ’র মোবাইল নেট এবং নগদ টাকা ও কাসেমের মোবাইল সেট নিয়ে যায়।
এব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।