‘শিশুটিকে পাইপের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে, অভিযান বন্ধ করিনি’

 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পাইপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে শক্ত আবরণের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান প্রচেষ্টা চলমান ছিল বলে জানান।  
শনিবার দুপরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের সমাপনী দিনে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 
মন্ত্রী বলেন, ২০২১ সালে শিক্ষার ক্ষেত্রে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  ঈশ্বরগঞ্জ পৌর মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আ. ছাত্তার, জেলা পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার প্রমুখ। 
পরে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এক শোভাযাত্রা বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।