কুমিল্লায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 
কুমিল্লায় একটি বাসা থেকে তাকওয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর কালিয়াজুড়ি এলাকার সর্দার বাড়ির একটি ভবনের ৩তলার ফ্ল্যাট থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। খাদিজা (৫) ও তানভীর (৩) নামে তাদের দুইটি শিশু সন্তান রয়েছে।
ঘটনা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।