চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঝইর এলাকা থেকে উগ্রবাদী বই, হ্যান্ডনোট, লিফলেট, ইয়ানতের চাঁদা আদায়ের রসিদসহ জেএমবি’র ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার নাচোল থানার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ বাইরুল ইসলাম ও মোঃ মমতাজ হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম।
র্যাব জানায়, জেলার নাচোল উপজেলার আঝইর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পেয়ারা বাগানের ভিতর মাচার উপর গোপন বৈঠকরত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ বাইরুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলামকে উগ্রবাদী বই, হ্যান্ডনোট, লিফলেট, ইয়ানতের চাঁদা আদায়ের রসিদসহ গ্রেপ্তার করা হয়।