দামুড়হুদায় মাইক্রোবাসের ধাক্কায় ছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা মোড়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় জুবায়ের হোসেন (৭) নামে এক ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। জুবায়ের চিতলা গ্রামের নতুনপাড়ার হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুবায়ের মাঠ থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গা থেকে দামুড়হুদা অভিমুখী দ্রুতগামী মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। চালক পলাতক রয়েছে।
দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।