বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাতক্ষীরা চিফ জুডিসিয়াল আদালতে মামলা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের আদালতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন বাদী হয়ে এ মামলাটি করেন। IMG0
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের অ্যাট্রিয়ামে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘জাতির জনক বঙ্গবন্ধুকে-শেখ মুজিবুর রহমানকে বড় রাজাকার ‘পাকবন্ধু’ এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ‘মোনাফেকের দল’ বলে মন্তব্য করেন।