আলাল ৩ দিনের রিমান্ডে

বকশীবাজারে সংঘর্ষের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ রবিবার এই রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস আলালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। অন্যদিকে আলালের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে সুস্থতা সাপেক্ষে আলালকে তিনদিনের রিমান্ডে নিয়ে  জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত বুধবার বকশীবাজারের বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজির হওয়ার দিনে সংঘর্ষের সময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা হয়। সে ঘটনায় চকবাজার থানায়  করা এক মামলায় যুবদল সভাপতি আলালকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ।