সংবাদ সংক্ষেপ

শুদ্ধসুরে সংগীত পরিবেশন প্রতিযোগিতায়

সখীপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগিতায় সখীপুর উপজেলার দুই শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে সখীপুর আবাসিক মহিলা কলেজ ও প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে শিশুস্বর্গ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত সোমবার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আযম প্রধান অতিথি ছিলেন। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার সিদ্ধান্ত নেন। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান বলেন, প্রতিষ্ঠান দুটি এখন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

লোকাল গভর্নেন্স ফর চিল্ড্রেন কর্মশালা

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় ইউনিসেফের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে লোকাল গভর্নেন্স ফর চিল্ড্রেন কর্মসূচির আওতায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোতালেব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা সারোয়ার আলম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

তাড়াশে মানবাধিকার বিষয়ক সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির উদ্যোগে মানবাধিকার বিষয়ক সচেতনতামূলক সভা মঙ্গলবার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার ফোরামের সভাপতি এম মামুন হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান। বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আয়োজক নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের সদস্য হোসনেয়ারা পারভিন লাভলী, এনডিপির ট্রেনিং এডভোকেসী কর্মকর্তা শিপন চন্দ্র নাগ, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদ খান জয় প্রমুখ।

চরভদ্রাসনে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়নে গ্রীষ্মকালীন প্রণোদোনা কর্মসূচির আওতায় ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির রায়হান, প্রাণিসম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাগচি, সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিগণ।

ভাণ্ডারিয়ায় দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদাতা ভাণ্ডারিয়ায় আজ বুধবার ও বৃহস্পতিবার ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। উপজেলার উত্তর পৈকখালী সমিতির বাজার সংলগ্ন শহীদ কাজী দেলোয়ার  হোসেন দুস্থ শিশুকল্যাণ প্রতিষ্ঠান প্রাঙ্গণে ওয়াজ করবেন বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন আলহাজ আনোয়ারুল ইসলাম ঢাকা, হাফেজ মাওলানা মোস্তফা হোসাইন চট্টগ্রাম, মাওলানা মোজাম্মেল হক ও মাওলানা মো. ইব্রাহীম।

চাটমোহরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে গত সোমবার উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপ-পরিচালক মো. ইমামুল ইসলাম। চাটমোহরের সুপারভাইজার মো. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. আ. হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশন পাবনার ফিল্ড অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে রাবিতে মোমবাতি প্রজ্বলন

রাবি সংবাদদাতা ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত সোমবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে বিশ্ববিদ্যালয়ের অদম্য-৬২ ব্যাচের এ কর্মসূচি পালনকালে এক মিনিট নীরবতা পালন করা হয়। অদম্য-৬২ ব্যাচের মঈন উদ্দিন, মোল্লা মোহাম্মদ সাঈদ, আবু তাহির, মোখলেছুর রহমান, মিলন রহমান, আসাদুজ্জামান রাব্বিসহ অর্ধশত শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। এসময় তারা অবিলম্বে কেমিক্যালের সকল গোডাউন অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।

উল্লাপাড়ায় তিন বখাটে যুবককে কারাদণ্ড

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়ায় মেয়েদেরকে উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটে যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার বাখুয়া গ্রামের বরাত আলী ও মনিরুল ইসলাম এবং পৌর শহরের পশ্চিমাপাড়া মহল্লার রাশেদুল। উল্লাপাড়া মুক্তাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া জানান, এই তিন যুবক দীর্ঘদিন ধরে তার স্কুলের মেয়েদেরকে রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল।  মঙ্গলবার স্থানীয় জনতা এদেরকে ধরে গণপিটুনি দিয়ে উল্লাপাড়া থানা-পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ এদেরকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক তাদেরকে এই সাজা প্রদান করেন। 

কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজে নবীনবরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জে শহীদ নূর আলী ডিগ্রী কলেজে গতকাল মঙ্গলবার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, নবনির্বাচিত এমপির সংবর্ধনা, একাডেমিক ভবন উদ্বোধন, কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। এতে  প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এস জাহাঙ্গীর সিদ্দিকী, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইউনুচ আলী, ভারপ্রাপ্ত পৌর মেয়র আশরাফ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু। বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এন এস এম শতকত আলী বাচ্চু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন প্রমুখ।

রাবিতে মোবাইল জার্নালিজম বিষয়ক সেমিনার

রাবি সংবাদদাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মোবাইল জার্নালিজম: দ্য ফিউচার অব জার্নালিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গত সোমবার দিনব্যাপী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচনা করেন ব্রিটিশ মোবাইল সাংবাদিক অ্যান্ডি বার্গাস এবং ইউসুফ ওমর। তাদেরকে সহযোগিতা করেন দৈনিক প্রথম আলোর মোবাইল সাংবাদিকতা বিভাগের প্রধান জামিল খান। এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক খাদেমুল ইসলাম, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক নাজিয়াত হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক দিল আফরোজা, ডি ডব্লিউ একাডেমির পরামর্শক লুত্ফা আহমেদ প্রমুখ।

আগৈলঝাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে গত সোমবার রাতে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বী ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রব ফকির। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নছিহত করেন ইসলামি চিন্তাবিদ আলহাজ হাফেজ মাও. মো কামরুল ইসলাম খান। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নছিহত করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো. ফজলুল হক, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ, থানা জামে মসজিদের পেশ ইমাম মো. আলাউদ্দিন ফকির, পূর্ব ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মো. আবুল হাসান, পশ্চিম ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদের ইমাম শরিফুল ইসলাম, নবযুগ মসজিদের পেশ ইমাম  মো. আসাদুজ্জামান প্রমুখ।

সেনবাগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থিতা ঘোষণা করেছেন- জেলা যুব মহিলা লীগের সিনিয়র সদস্য, সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে সাবেক মহিলা সদস্য ও ইউপি মেম্বার নারী নেত্রী সাজেদা আক্তার শিল্পী। সাজেদা আক্তার শিল্পী গতকাল মঙ্গলবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। এ সময় বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি ও ইলেকট্রনিক মিড়িয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় মোহম্মদপুর ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি হাসিনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রেবেকা সুলতানা, কাবিলপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার আনোয়ারা বেগম, সমাজসেবক আবু বক্কর ছিদ্দিক সেলিম, জহির উদ্দিন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিরনগরে কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা পরিবার পরিকল্পনা বিভাগের  উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পর্যায়ে পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং জেন্ডার বিষয়ে জনপ্রতিনিধি পেশাজীবী, যুব সংগঠনের সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের পরিবার পরিকল্পনা বিষয়ে জানানোর জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।  মেডিক্যাল অফিসার ডা. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেরিন সুলতানার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. আবুল কালাম, সহকারী পরিচালক ডা. মো. মুকবুল হোসেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, শিক্ষক, পেশাজীবী, ইমাম ও সাংবাদিকসহ ৪০ জন অংশগ্রহণ করেন। 

দেলদুয়ারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা দেলদুয়ারে নিরাপদ খাদ্য পাওয়ার জন্য এক পর্যালোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সরকারি কর্তৃপক্ষ এবং প্রাইভেট সেক্টরের ভোক্তা কমিটির কার্যক্রম শক্তিশালী বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। বীজ বিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আলী, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর পুতুল রানী সাহা, উপজেলা ভোক্তা অধিকার কমিটির সহ-সভাপতি সৈয়দ শহিদুল আলম বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল্ল­াহ মিয়া প্রমুখ।