গাজীপুরের কোনাবাড়িতে এক বিকাশ এজেন্ট ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। ওই যুবকের কাছ থেকে টাকার ব্যাগ লুট হওয়ার পর ছিনতাইকারীদের ধরতে যান তিনি। রবিবার বেলা ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় ব্র্যাক ব্যাংকের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে এ ঘটনা ঘটে।
নিহত মো. রোমান (৩০) স্থানীয় আওয়ামী লীগ অফিসে অফিস সহকারী এবং আজমেরি পরিবহন কাউন্টারে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের গোয়ালকান্দিতে। কোনাবাড়িতে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
ছিনতাইকারীর গুলিতে বিকাশ এজেন্ট আশিকুর রহমানও আহত হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ আশিককে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেছেন।