লক্ষ্মীপুরের সদর উপজেলা, রায়পুর, কমল নগর, রামগতি, রামগঞ্জ এবং চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে রবিবার ৭০ জনকে আটক করেছে পুলিশ।
এ নিয়ে গত ২৭ নভেম্বর থেকে রবিবার পর্যন্ত এ বিশেষ অভিযানে ১১৩০ জনকে আটক করা হল। আটককৃতরা পুলিশের দাবি অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক আসামি।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাসিম মিয়া ৭০ জন আটকের কথা নিশ্চিত করেছেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।