রাজশাহী মহানগরীর মতিহার থানা চত্বরে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুপুর সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখার আলম জানান, বেশ কয়েকদিন ধরে মতিহার থানার সংস্কারের কাজ চলছে। রবিবার সকালে একজন শ্রমিক থানার পেছন থেকে ঝুড়িতে করে মাটি এনে গেটের কাছের পতাকার বেদিতে ফেলছিলেন। এ সময় ওই শ্রমিকের অজান্তেই একটি ককটেল মাটির সঙ্গে চলে আসে এবং মাটি বেদিতে ফেলার সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় থানার কনস্টেবল ও পথচারিরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।