বোমা তৈরি করতে গিয়ে ২ জন আহত

 
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হৃষখালী গ্রামে রবিবার বিকেলে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন। আহতরা হচ্ছে, হৃষখালী গ্রামের নাজেম উদ্দিনের ছেলে মোঃ ইদ্রিস ওরফে ইদু এবং কেষ্টপুর গ্রামের লুৎফর আলির ছেলে ময়েন উদ্দিন।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরি জানান, ইদুর বাড়িতে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে দুই জনই গুরুতর আহত হন। বিস্ফোরণে ঘরে চাল উড়ে গেছে। পুলিশ তাদের আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। এছাড়াও, ইদুর রান্না ঘর থেকে ১টি তাজা গুলি পাওয়া গেছে। ওসি  আরো জানান, ধারণা করা যাচ্ছে তারা দু জনই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।