সফরকারী অস্ট্রেলিয়া ব্যাঙ্গালোরে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে আজ। বিশাখাপত্তনমে প্রথম টি টোয়েন্টিতে প্যাট কামিন্সের বীরত্বে জয় পেয়েছিলো অজিরা। তাই আজকের ম্যাচ জিতে প্রথমবারের মত ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি থাকছে অ্যারন ফিঞ্চের দলের সামনে। চিন্নাস্বামী স্টেডিয়ামের সবুজ উইকেট ও ছোট সীমানা আভাস দিচ্ছে রান-উত্সবের। এরই মধ্যে প্রথম টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতীয় স্পিনার ক্রুনাল পান্ডিয়া। তিনি জানিয়েছেন জয়ে ফিরে সিরিজে সমতায় ফেরানোর জন্য প্রয়োজনীয় সব করতে প্রস্তুত ভারতীয় দল। এদিকে সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স জানিয়েছেন ভারতের সামর্থ্য ও সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা আছে দলের। তবে দলের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন অজিদের প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক।