পিকেটারের ঢিলে শিক্ষিকার মৃত্যু

নোয়াখালীর মাইজদী পৌরবাজারে সোমবার বিএনপি জোটের হরতাল সমর্থনকারী পিকেটারদের ঢিলের আঘাতে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
জানা গেছে, ঢাকার আগারগাঁও’র তাওহিদ ল্যাবরেটরী কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষিকা শামসুন্নাহার (৩৭) ঢাকা থেকে বাসযোগে এসে নোয়াখালীর সোনাইমুড়িতে নামেন। হরতালের কারণে এ সময় কোন বাস না পাওয়া গেলে একটি কাভার্ডভ্যানে করে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। মাইজদী পৌরবাজার অতিক্রমকালে কাভার্ডভ্যানটিতে হরতাল সমর্থনকারী পিকেটাররা ঢিল ছুঁড়ে। ঢিলের আঘাতে কভার্ডভ্যানের জানালার কাঁচ ভেঙ্গে ওই শিক্ষিকার শরীর মারাত্মকভাবে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী সদর’র এএসপি নিষ্কৃতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।