ঝিনাইদহে ডাকাতি ১৭ লাখ টাকা টায়ার ও মবিল লুট

ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে ‘মেসার্স জেনারেল মটরস’ নামে একটি মোটর গাড়ির টায়ারের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতদল প্রায় ১৭ লাখ টাকা মূল্যের টায়ার ও মবিল লুট করে নিয়ে গেছে।
বাজারের নৈশ প্রহরী সলেমান আলি জানান, রাত তিনটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত বিকল হয়ে গেছে অজুহাতে ট্রাকটি ওই দোকানের সামনে থামিয়ে একটি টর্চ লাইট চায়। এগিয়ে গেলে তাকে বেঁধে ফেলে ট্রাকের উপর তোলে। তারপর দোকানের তালা ভেঙ্গে ৬০টি মোটর গাড়ির টায়ার ও ৩৪ ড্রাম (৫’শ ১০ লিটার ) মবিল ট্রাকে উঠিয়ে নিয়ে চম্পট দেয়। যাবার সময় নৈশ প্রহরীকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়ায় নামিয়ে দেয়।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ডাকাতি নয় একটি বড় চুরি হয়েছে। নৈশ প্রহরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।