সিলেটে মঙ্গলবারও আধাবেলা হরতাল বিএনপির

 
সিলেটে ছাত্রদল ও শিবিরের পৃথক ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে হরতাল পালিত হয়। 
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর নয়াসড়ক এলাকা থেকে ৩০-৩৫  জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। মিছিলটি নগরীর কাজিটুলা বাজারে গিয়ে শেষ 
হয়। পরে সেখানে তারা কয়েকটি হাত-বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় পরে  পুলিশ দেখে তারা পালিয়ে যায়।  এদিকে হরতাল মোকাবেলা নগরীর গুর“ত্বপূর্ণ সড়ক ও স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 
হরতাল চলাকালে সকাল ৯ টর দিকে নগরীর চৌহাট্টা এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুবের আহমদ ও মাছুম নামের আরো দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়।
অন্যদিকে হরতালে বেলা বাড়ার সাথে সাথে সিলেট নগরীতে যানজট দেখা যায়। তবে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক বিপণী বিতানও প্রায় বন্ধ ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে নগরীতে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও। খুলতে শুরু করে দোকানপাট ।
মঙ্গলবার সিলেটে আধাবেলা হরতাল: 
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটক করার প্রতিবাদে মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দেয়  সিলেট বিএনপি।সোমবার নগরীর জজ কোর্ট এলাকায় এক সংপ্তি সমাবেশ থেকে সিলেট জেলা ও মহানগরীতে আধাবেলা হরতাল ঘোষণা করা হয়। 
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলদার হোসন সেলিম মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন।  
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আজমল বখত সাদেক, মহানগর বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান, মাহবুব চৌধুরী প্রমুখ।