ফরিদপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

 
 
 
 
ফরিদপুরে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে আটকের প্রতিবাদে ফরিদপুরের সকল রুটে বাস ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে ভাঙ্গা থানা পুলিশ কামরুল ইসলাম সিদ্দিকীকে ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে আটক করে। এ সময় কামরুল জেলার মটর ওয়ার্কাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রচারনার কাজে ব্যস্ত ছিলেন।
ভাঙ্গা থানার ওসি নাজমুল হাসান জানান, ৩১ তারিখের শ্রমিক সংগঠনের নির্বাচনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত বুধবার দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন মটর ওয়ার্কাস ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা।
এ ঘটনার পর জেলা বাস মালিক গ্রুপের নেতার জরুরী বৈঠক করে ফরিদপুর থেকে কোন ধরনের বাস না ছাড়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের পরিপেক্ষিতে সকাল থেকে ফরিদপুর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
 
এদিকে হঠাত্ করে এই বাস ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।