বিশ্বকাপে চূড়ান্ত আফগান দল



প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আফগানিস্তানের। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট পেয়েছে তারা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য আফগানিস্তান ১৫ সদস্যের চূড়ান্ত দলের নাম  সোমবার ঘোষণা করেছে। চারজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। বিশ্বকাপে এই দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবি।
ঘোষিত আফগান দলের অনেকেই বাংলাদেশের প্রিমিয়ার ক্রিকেট লিগে এবং বিপিএলে খেলেছেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচে মোকাবেলা করবে আফগানিস্তানকে। ক্যানবেরার মানুকা ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।

দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), নওরোজ মঙ্গল, মোহাম্মদ আজগর, সামিউল্লাহ শিনওয়ারি, আশরাফ খান, নজিবুল্লাহ জারদান, নাসির জামাল, মারওয়েইস আশরাফ, গুলাম নাইব, হামিদ হাসান, শাহপুর জারদান, দৌলত জারদান, আফতাব আলম, মোহাম্মদ জাভেদ আহমাদি, উসমান ঘানি।
স্ট্যান্ডবাই : শফিকুল্লাহ (উইকেটরক্ষক), শরাফুদ্দিন আশরাফ, ইজাতুল্লাহ দাওলাতজি ও হাসমতউল্লাহ সাইদি।