ভারতের লক্ষ্য ৩৮৪

 
মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন শেষে ৩২৬ রানেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু এতে সন্তুষ্ট হতে পারেননি স্মিথ। তাই ভারতকে ৩৮৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েই ইনিংস ঘোষণা করলেন তিনি। 
চতুর্থ দিনশেষে মার্স ৬২ ও হ্যারিস ৮ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিনে সামির বলে ও ধোনির ক্যাচে আউট হওয়ার আগে দলের রানের খাতায় আরো ১৩ রান যোগ করেন। অন্যদিকে একটুর জন্য সেঞ্চুরি করতে পারেননি মার্স। ব্যক্তিগত ৯৯ রান করে বিরাটের রান আউটের শিকার হন তিনি। এরপরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। 
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩০ রানের বিপরীতে  খেলতে নেমে ৪৬৫ রানেই গুটিয়ে যায় ভারত। এরপর ৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনশেষে ৭ উইকেটের বিনিময়ে আরো ২৬১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।