ফেনীতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে চাঁদপুর জয়ী

চাঁদপুর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে গতকাল  মঙ্গলবারের খেলায় লক্ষ্মীপুর জেলা দলকে ১-০ গোলে হারায়।

ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৬৫তম মিনিটে গোলটি করেন আবদুল্লাহ সওদাগর। ম্যান অব দ্য ম্যাচও হন চাঁদপুরের এই গোলদাতা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে নোয়াখালী জেলা দলের মুখোমুখি হবে কক্সবাজার জেলা দল।-খবর বিজ্ঞপ্তির