যশোর বোর্ডে শীর্ষে ঝিনাইদহ ক্যাডেট

 
জুনিয়র মাধ্যমিক পরীক্ষার (জেএসসি) ফলাফলে যশোর বোর্ডে শীর্ষে রয়েছে ঝিনাইদহ ক্যাডট কলেজ। এই কলেজ থেকে ৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫২ জনই জিপিএ-৫ পাবার কৃতিত্ব অর্জন করেছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে যশোরে প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে এতথ্য জানানো হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ জানান, যশোর বোর্ডে জেএসসি, এসএসসিতে ধারবাহিকভাবে ঝিনাইদহ ক্যাডট স্কুল অ্যান্ড কলেজ সেরা ফলাফল করে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এবারও তারা বোর্ডের ২৭২৭ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে। 
উল্লেখ্য, যশোর বোর্ডে চলতি বছর ১ লাখ ৮৮ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৬৮৫ জন।