তীব্র শীতে জীবননগরে মতেহার আলী (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার ভোরে উপজেলা শহরের আশতলা পাড়ায় এই ঘটনা ঘটে।
আজ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে গত সাত দিনের মধ্যে পাঁচ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।