দুই বিদেশি কোচ এলো শুটিংয়ে

 
 
রিও ডিও জেনিরোতে অনুষ্ঠিতব্য ২০১৬ অলিম্পিক গেমসকে লক্ষ্য করে প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার দুই অভিজ্ঞ কোচকে এনেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তারা গত সোমবার রাতে ঢাকায় এসেছেন।
 

কোরিয়ান কোচ লি জং হুয়ান ও কোল সো মি ছয় মাসের জন্য দায়িত্ব পেয়েছেন।  জাতীয় শ্যুটিং দলের দায়িত্বে থাকবেন লি। ১লা জানুয়ারি থেকে ১০ মিটার এয়ার রাইফেলে জাতীয় দলের ১৭জন শ্যুটারকে নিয়ে ফেডারেশনে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবেন তিনি। নবীন শ্যুটারদের প্রস্তুত করার কাজে নিয়োজিত থাকবেন কোল সো মি। তার সাথে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল আলম রিংকি, মিন্টু, জাহিদ ও টুম্পা। ১০ মিটার এয়ার রাইফেল ও ১০মিটার এয়ার পিস্তলে ৩২জন নবীন শুটারকে নিয়ে ১লা জানুয়ারী থেকে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবেন এই মহিলা কোচ।