গলায় ফাঁস লাগিয়ে প্রবাসী কন্যার আত্মহত্যা

টেকনাফে গলায় ফাঁস লাগিয়ে ছমিরা আক্তার (১৪) নামে এক প্রবাসী কন্যা আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সে নাইট্যংপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. রফিকের মেয়ে।

স্থানীয় সুত্র মতে, মঙ্গলবার সকালে ছমিরা আক্তারের গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবার। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এ সময় কর্মরত চিকিৎসক ডাক্তার ফারহানা নাজনীন তাকে মৃত ঘোষণা করে। তিনি জানান তার গলায় রশির দাগ পাওয়া গেছে।  জোর পুর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে স্থানীয়দের ধারনা করছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়না তদন্তের জন্য ককক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।